সিরাজগঞ্জে একদিনে ৪ বাল্যবিয়ে বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২০ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালী উপজেলায় একদিনে ৪টি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. আনিসুর রহমান।
শনিবার (২৩ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক (ইউএনও) মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাল্যবিয়ে বন্ধে শুক্রবার (২২ অক্টোবর) অভিযানে নেতৃত্ব দেন চৌহালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা বেলকুচির ইউএনও মো. আনিসুর রহমান। এ সময় বেলকুচির ভাংগাবাড়ি ইউনিয়নের আদাচাকী, ধুকুরিয়া বেড়া ইউনিয়নের পারসগুনা ও দৌলতপুর ইউনিয়নের আজুগড়া গ্রামে ৩টি এবং চৌহালীর স্থল ইউনিয়নের নওহাটা গ্রামে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়।
বেলকুচির ইউএনও মো. আনিসুর রহমান বলেন, বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া কিশোরীরা স্কুলছাত্রী। তাদের একজন সপ্তম শ্রেণিতে, দুজন নবম শ্রেণিতে ও একজন দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযানে তাদের অভিভাবকদের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না এই মর্মে মুচলেকা নেওয়া হয়।
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল